ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বেলুচিস্তান-আফগান সীমান্তে হামলার দায় নিল টিটিপি

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী ও আফগান সীমান্তের পাখতুনখোয়া হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটির মুখপাত্র মোহাম্মদ খুরাসানি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, মুজাহিদিনরা উত্তর ওয়াজিরিস্তানের গ্যারিউম এলাকায় অভিযানে আসতে থাকা সৈন্যদের ওপর হামলা চালিয়েছে।


দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলা সংলগ্ন জোব জেলার মানজাখাই এলাকায় গত বুধবার (৫ মে) আফগানিস্তানে অবস্থানরত সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালালে বেলুচিস্তানের চার জন কর্মী নিহত এবং ছয়জন আহত হয়।


এছাড়াও বেলুচিস্তান ও উত্তর ওয়াজিরিস্তান উপজাতি জেলার জোব এলাকা এবং খাইবার পাখতুনখোয়ার বাজাউর উপজাতি জেলায় হামলা ও বোমা হামলায় একজন কর্মকর্তাসহ নয়জন নিরাপত্তা কর্মী নিহত এবং আটজন আহত হয়েছেন।


এ দিকে আফগানিস্তানের আশেপাশের বেশ কয়েকটি শহরে তালিবান যোদ্ধারা হামলার প্রস্তুতি নিচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণের বিরুদ্ধে লড়াই করার সময় আফগান বাহিনী গত কয়েক দিনে ব্যাপক হতাহতের শিকার হয়েছে।


তালিবান যোদ্ধারা উত্তর আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ জেলা দখল করেছে। অন্য দিকে দেশটির দক্ষিণাঞ্চলে হাজার হাজার বেসামরিক নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।


জানুয়ারিতে পাকিস্তান ইন্সটিটিউট ফর পিস স্টাডিজ (পিআইপিএস) বলেছে, পাকিস্তানি তালিবান এবং এর সহযোগীরা ২০২০ সালে পূর্ববর্তী এফএটিএতে পুনরায় একত্রিত হয়েছে এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে ‘পুরোপুরি সফল’ হয়নি।


প্রতিবেদনে আরও বলেছে, বিভিন্ন জঙ্গি, জাতীয়তাবাদী, বিদ্রোহী এবং সহিংস সাম্প্রদায়িক গোষ্ঠী পাকিস্তান জুড়ে ১৪৬টি হামলা চালিয়েছে, যার মধ্যে তিনটি আত্মঘাতী বিস্ফোরণও রয়েছে, যা আগের বছরের চেয়ে ৩৬ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।


প্রসঙ্গত, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানের একটি নিষিদ্ধ সংগঠন এবং এর সহযোগীরা ২০২০ সাল থেকে পাকিস্তানে অস্থিতিশীলতার প্রধান হোতা।

ads
ads
ads

Our Facebook Page

↑